ঈদের আগের শেষ কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৯ পয়েন্টে।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯৯৫ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৬৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫ টির, দর কমেছে ১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা।
এসকেএস