যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত সাময়িকভাবে দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।
এ বিষয়ে দেশটির জেনারেল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট ও বিমানকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের ভূখণ্ড সুরক্ষিত রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই পদক্ষেপকে ‘ব্যতিক্রমধর্মী সতর্কতামূলক ব্যবস্থা’বলা হয়েছে।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হলো। সূত্র: আল-জাজিরা
এনজে