ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮ টির, দর কমেছে ২৫৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৪৪ কোটি ১০ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৫৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪ টির, দর কমেছে ১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ১৭ লাখ টাকা।
এসকেএস