ঈদ পরবর্তী দ্বিতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইবিএল এনবিআর মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটি ৮৪৯ বারে ১ কোটি ১১ লাখ ৭১ হাজার ৩৯৬ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটির ৬১৯ বারে ৮৩ লাখ ৮৫ হাজার ৮৫৫ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৭৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ফান্ডটির ৫৮২ বারে ৯৬ লাখ ৮১ হাজার ৩৬৬ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ১৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের ৯.৭৩ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৯.৬৮ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৬৮ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৯.৬৮ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৬৮ শতাংশ, এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ এবং আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ ইউনিট দর বেড়েছে।
এসকেএস