বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমি বারবারই বলেছি তেলের আমাদের সমস্যা নাই, তবে সমস্যা হচ্ছে যে, পেট্রল পাম্পে আগে দিনে এক লরি তেল লাগতো; এখন হঠাৎ করে যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ শুরু করেছে। যার কারণে ওই পেট্রল পাম্প আগে সারাদিনে যা বেঁচতো এখন ২ঘন্টায় তা বিক্রি হয়ে যায়। তারপর পেট্রল পাম্পটি বন্ধ হয়ে যায়, আর বলা হয় পেট্রল পাম্প বন্ধ হয়ে গেছে।
শুক্রবার বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, তেলের সরবরাহ সবসময়ই আছে এবং সারাদেশের ডিসি-এসপিদের সাথে কথা বলেছি, তারা মনিটরিং করছেন। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাবার মধ্যে দুর্নীতি আছে। এবং সেটা কালোবাজারি (ব্লাক মার্কেটিং) হচ্ছে, যা ইতোমধ্যেই সিরাজগঞ্জসহ সারাদেশে ধরা পড়ছে।
এনজে