
জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদের মাননীয় স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সাহেবের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বিরোধীদলীয় নেতা বলেন, আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি— তিনি যেন তাঁর নেক আমলসমূহ কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন।
তিনি আরও বলেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাহেবসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাঁদের এই কঠিন শোক সইবার ধৈর্য ও শক্তি দান করুন। আমীন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বেলা দেড়টায় দিলারা হাফিজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএইচ