সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২৩ কোটি ২২ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ০৫ লাখ ০২ হাজার টাকার।
১৭ কোটি ৩২ লাখ ৮৪ হাজার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-টেকনো ড্রাগস লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড , ফাইন ফুডস লিমিটেড, দ্য সিটি ব্যাংক পিএলসি, সাইফ পাওয়ারটেক লিমিটেড , খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
এসকেএস