সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৪ টির, দর কমেছে ১৫২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২০০ কোটি ১৬ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৯৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮ টির, দর কমেছে ৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৪৫ লাখ টাকা।
এসকেএস