শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
মেয়র হিসেবে শপথ নিলেন বিএনপি নেতা সাক্কু
প্রকাশিত - মে ১১, ২০১৭ ৫:৪৯ পিএম


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং বিএনপি নেতা মনিরুল হক সাক্কুকে শপথবাক্য পাঠ করান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক। এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও ইকবাল সোবহান চৌধুরী এবং কুমিল্লা থেকে নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে মনোনিত প্রার্থী সাক্কু মেয়র হিসেবে পুনর্বার জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। এছাড়া, সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.