
ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ এর যাচাই বাছাই শেষে খসড়া আইন প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গত ১ লা এপ্রিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে কমিটির কার্যপরিধি নির্ধারণ করে ১০ জনের একটি কমিটি গঠন করা হয়।
কমিটিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আজিমুদ্দিন বিশ্বাসকে আহ্বায়ক এবং যুগ্মসচিব মোহাম্মদ সাইদুল ইসলামকে সদস্য সচিব করা হয়।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন- অর্থ বিভিাগের যুগ্ন সচিব মোহাম্মদ রাশেদুল আমীন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব শেখ ফরিদ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব এস, এম, শাফায়েত হোসেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ফরিদা ইয়াসমিন, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উপসচিব (ড্রাফটিং) মৌসুমী দাস, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ আসাদুজ্জামান খান, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন এবং অতিরিক্ত পরিচালক মোঃ লুৎফুল হায়দার পাশা।
কমিটির কার্যপরিধিতে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে জারিকৃত 'ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫' যাচাই-বাছাই ও পর্যালোচনা করে অধ্যাদেশটিতে প্রয়োজনীয় সংশোধনপূর্বক 'ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬'-এর খসড়া চার কার্যদিবসের মধ্যে প্রণয়ন করবে। এর পাশাপাশি কমিটি প্রয়োজনে কোন সদস্য কো-অপ্ট করতে পারবে এবং কোন সংস্থার প্রতিনিধি বা বিশেষজ্ঞকে সভায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করতে পারবে। এছড়াও বাংলাদেশ ব্যাংক এই কমিটি কে সাচিবিক সহায়তা প্রদান করবে বলে আদেশে উল্লেখ করা হয়।
বিএইচ