শনিবার, ১৮ জুলাই ২০২৬
দর বৃদ্ধির শীর্ষে লাভেলো
প্রকাশিত - এপ্রিল ৭, ২০২৬ ৩:০১ পিএম
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ১০৯ বারে ৪২ লাখ ৪৭ হাজার ২৭৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩০ কোটি ৬৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বিডি অটোকার্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯০৭ বারে ৫ লাখ ১৭ হাজার ৭০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ১৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ১১৫ বারে ১ কোটি ১৭ লাখ ৬৪ হাজার ৫৪৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৬ কোটি ৩৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – রানার অটোর ৯.৮১ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৯.৩২ শতাংশ, বিডি থাইয়ের ৮.৫৫ শতাংশ, বিডি থাই ফুডের ৭.৮৩ শতাংশ, লিগ্যাছি ফুটওয়্যারের ৭.২৫ শতাংশ, টেকনো ড্রাগসের ৬.২৭ শতাংশ ও শার্প ইন্ড্রাস্ট্রিজের ৬.২৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.