শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
প্রকাশিত - এপ্রিল ৭, ২০২৬ ৩:২৩ পিএম
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৮৭ টি শেয়ার ৯৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৬৫ লাখ ৭১ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১১ কোটি ০১ লাখ ২০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে অ্যাপেক্স স্পিনিংয়ের ৯ কোটি ০৮ লাখ ১৬ হাজার টাকার ও তৃতীয় স্থানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪ কোটি ২১ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.