সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে পরিমাণে লেনদেন ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬৭ টির, দর কমেছে ১৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১ টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৯৯১ কোটি ৫৯ লাখ টাকার। যা আগের দিন থেকে ৩৯৪ কোটি ৫৮ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫৯৭ কোটি ০১ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮১৮ পয়েন্টে।
সিএসইতে ২০২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৬টির দর বেড়েছে, কমেছে ১৮টির আর ৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩১কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস