সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেঙ্গল উইন্সডোর লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৪৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩১৬ বারে ১৬ লাখ ৮৭ হাজার ৬৩১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৪৪৯ বারে ১ কোটি ২৬ লাখ ৩৬ হাজার ২৯২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩০ কোটি ৫০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – বিডি ল্যাম্পসের ৪.৩৭ শতাংশ, লিগ্যাছি ফুটওয়্যারের ৪.২২ শতাংশ, এপেক্স ট্যানারীর ৩.৯৮ শতাংশ, আরামিটের ৩.৮১ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৩.৮১ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩.৭৯ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ৩.৭২ শতাংশ ও শতাংশ দর বেড়েছে।
এসকেএস