পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪১ পয়সা।
৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৩৬ টাকা ০২ পয়সা।
এসকেএস