শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
দর বৃদ্ধির কারণ জানে না একমি পেস্টিসাইডস
প্রকাশিত - এপ্রিল ১৩, ২০২৬ ১০:২৯ এএম
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিটিকে ডিএসই নোটিশ পাঠায়।
এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে ৮ এপ্রিল জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.