পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের উত্তরা ব্যাংক সহযোগী প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক সিকিউরিটিজে ১৯২ কোটি টাকা বিনিয়োগ করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উত্তরা ব্যাংক থেকে ব্রোকারেজ হাউজটিতে আগামী ৩০ দিনের মধ্যে ১৯২ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা বিনিয়োগ করা হবে। রাইট শেয়ার (১:৪) হিসেবে এই বিনিয়োগ করা হবে।
গত ১৬ এপ্রিল বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হয়েছে।
এসকেএস