সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে হামিদ ফেব্রিক্স পিএলসি ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৮৪ বারে ৭ লাখ ৪৫ হাজার ৩৭০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৩৯ বারে ১৬ লাখ ৭৩ হাজার ৭১১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- প্রিমিয়ার লিজিংয়ের ৭.১৪ শতাংশ, পিপলস লিজিংয়ের ৬.৪৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৫.০০ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৮৮ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ৩.৭৬ শতাংশ ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ৩.৬৪ শতাংশ ও ফাস ফাইন্যান্সের ৩.৪৫ শতাংশ দর কমেছে।
এসকেএস