
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটালের ওপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে “স্টার্ট আপ অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ওভারভিউ অ্যান্ড প্রসেস অব সাকসেসফুল বিডিং” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভিএফএম ভেঞ্চারস লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মাহফুজ রহমান।
ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ-এর সভাপতিত্বে ও সঞ্চালনায় আয়োজিত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড-এর সিএমও ও আর ভেঞ্চারস পিএলসি’র সাবেক সিইও কাজী মাহবুব হাসান, এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক নূরুল হাই।
আলোচকগণ সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এছাড়াও সেমিনারে ইন্সটিটিউটের সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
বিএইচ