শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
দর পতনের শীর্ষে শেফার্ড ইন্ডাস্ট্রিজ
প্রকাশিত - এপ্রিল ২২, ২০২৬ ৪:২৭ পিএম
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৭২ বারে ৪৮ লাখ ৩৫ হাজার ৬২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৩০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ২৩৯ বারে ৪৯ লাখ ৬৪ হাজার ৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৮৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ানের ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯০ শতাংশ কমেছে। ফান্ডটি ২১৬ বারে ১১ লাখ ৭৫ হাজার ১৯ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৬৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- গোল্ডেন সানের ৫.১৯ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৪.৬৫ শতাংশ, প্রাইম ব্যাংক আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ৪.৪৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪.২১ শতাংশ, সায়হাম কটন মিলনের ৪.০০ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির ৩.৭৭ শতাংশ ও বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ৩.৭০ শতাংশ দর কমেছে।
এসকেএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.