শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
লেনদেনের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
প্রকাশিত - এপ্রিল ২৭, ২০২৬ ৩:০২ পিএম
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৪৮ কোটি ৫৬ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার টাকার।
৩১ কোটি ৫৬ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড , শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড , পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি , এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।
এসকেএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.