সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে মেঘনা সিমেন্ট মিলস্ পিএলসি ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১১১ বারে ৫০ হাজার ৪২৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন ক্যাবলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৬৩ বারে ৬০ হাজার ৯০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা তুং হাইয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৮ বারে ২ লাখ ৬০ হাজার ৮৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।