
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৫৫ পয়সা।
অপরদিকে, অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ০৮ পয়সা।
মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৩৩ টাকা ৬৮ পয়সা।
এএ