পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারী,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারী,২৬-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ১ টাকা ৩১ পয়সা।
অপরদিকে, তিন প্রান্তিকে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ৩ টাকা ৪৫ পয়সা।
৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩৩৬ টাকা ৮০ পয়সা।
এসকেএস