শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
পোপ ও ইতালীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য রোমে ট্রাম্প
প্রকাশিত - মে ২৪, ২০১৭ ১১:৩১ এএম


নিজের প্রথম বিদেশ সফরের তৃতীয় ধাপে পোপ ফ্রান্সিস ও ইতালীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসতে রোমে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে, তিনি মধ্যপ্রাচ্যে ৪০টি ইসলামী দেশের নেতাদের সঙ্গে এক সম্মেলনে অংশ নেয়ার পর ইসরাইল ও ফিলিস্তিন সফর করেন।
ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, অভিবাসন ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনসহ আরো কিছু বিষয় নিয়ে পোপের সঙ্গে অনেকটাই দূরত্ব তৈরি হয়েছে ট্রাম্পের। মেক্সিকো সীমান্তে ট্রাম্পের দেয়াল তোলার প্রসঙ্গে পোপ বলেছিলেন, ‘যে মানুষ সেতু বাঁধার বদলে দেওয়াল তোলার কথা বলে, সে আর যাই হোক, খ্রিস্টান নয়।’
জানা গেছে, পোপের পর ইতালির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাসেলস যাবেন ট্রাম্প। এছাড়া মধ্যপ্রাচ্য সফরের শেষ কর্মসূচিতে ইসরাইল-ফিলিস্তিনের নেতাদের সঙ্গে আলোচনায় বসে এ অঞ্চলে শান্তি বাস্তবায়নের অঙ্গিকার করেন তিনি। বিবিসি।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.