ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, রাবনা ফ্লাইওভারে যমুনা সেতু অভিমুখী একটি ট্রাকের পেছনে পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও দুজন আহত হয়। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এনজে