সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আরডি ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৮৮২ বারে ৩২ লাখ ২৪ হাজার ৬৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯০ বারে ২৮ লাখ ৩৯ হাজার ৩৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৫৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ভিএফএস থ্রেড ডাইংয়ের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। ফান্ডটি ১ হাজার ৩৩৪ বারে ৬৪ লাখ ৪২ হাজার ১৭০ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ১৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –একমি পেস্টিসাইডের ৭.৭৬ শতাংশ, নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৬.৭৯ শতাংশ, এমএল ডাইংয়ের ৬.০২ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৬.০১ শতাংশ, গোল্ডেন সনের ৫.৫৬ শতাংশ, আনোয়ার গ্যালভ্যানাইজিংয়ের ৪.৮২ শতাংশ ও ইভিন্স টেক্সটাইলের ৪.৮১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস