সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২৯ কোটি ৭৬ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরডি ফুডের লেনদেন হয়েছে ২৮ কোটি ৬ লাখ ৯৬ হাজার টাকার।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাভেলো, নাভানা ফার্মা, এনসিসি ব্যাংক, মেঘনা ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, একমি পেস্টিসাইড, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।
এসকেএস