সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৬কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯ টির, দর কমেছে ১৪৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৩ টির।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৫ পয়েন্টে।
সিএসইতে ২২০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৬ টির দর বেড়েছে, কমেছে ৭২ টির এবং ৩২ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস