সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩০ লাখ ১ হাজার ৪৭১ টি শেয়ার ১০৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪২ কোটি ৬৭ লাখ টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ব্যাংক এশিয়ার ৯ কোটি ৭০ লাখ টাকার, দ্বিতীয় স্থানে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪ কোটি ২৯ লাখ টাকার ও তৃতীয় স্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস