ঈদ পূর্ববর্তী শেষ কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২০ কোটি ৩৩ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এডমিনেজ স্টিলের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৯৫ লাখ ৮০ হাজার টাকার।
১৮ কোটি ৮৬ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
এসকেএস