ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩২৬ বারে ২০ লাখ ৩১ হাজার ৮৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৪০ বারে ২ লাখ ৬১ হাজার ৪১৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২৩ বারে ৫ লাখ ২৮ হাজার ৮২৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- অ্যাপোলো ইস্পাতের ৫.৭১ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.৫৬ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, অ্যাপেক্স ট্যানারির ৪.০১ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৩.৮০ শতাংশ এবং রহিমা ফুড কর্পোরেশনের ৩.৫০ শতাংশ দর কমেছে।
এসকেএস