সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৫৮ বারে ৪ লাখ ৪৩ হাজার ৫০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ১১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১৭২ বারে ৬০ লাখ ৫৩ হাজার ৪২১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬৩৭ বারে ১১ লাখ ৩৩৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ১৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –সোনারগাঁও টেক্সটাইলের ৯.১৯ শতাংশ, বিডি অটোকারের ৭.৭৮ শতাংশ, আইপিডিসির ৭.২২ শতাংশ, মীর আখতারের ৬.৫৮ শতাংশ, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৬.২৫ শতাংশ, বিডি থাই ফুডের ৬.২০ শতাংশ ও একমি পেস্টিসাইডের ৬.১০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস