সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ইয়াকিন পলিমার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৪৩ বারে ৯ লাখ ৮৯ হাজার ৪০৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৭ বারে ২ লাখ ১৮ হাজার ৭৮৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৩৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৯৭ বারে ৩ লাখ ৮৬ হাজার ৪০৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৪০ লাখ টাকা।