সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৭ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৭০ লাখ ২৫ হাজার ৬৪২ টি শেয়ার ১৪৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ৮৯ লাখ টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি রেনেটার ৫ কোটি ১৭ লাখ টাকার, দ্বিতীয় স্থানে সোনারগাঁও টেক্সটাইলের ৪ কোটি ২৯ লাখ টাকার ও তৃতীয় স্থানে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস