বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান নিয়োগ পেয়েছেন।
তিন কমিশনার হিসেবে নারী আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাফিজ-আল-তারিক নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়োগ দিয়েছে।
জানা গেছে, কমিশনারের শূণ্য থাকা একটি পদে কয়েকদিন পরে নিয়োগ দেওয়া হবে।
এর আগে সকালে বিএসসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন খন্দকার রাশেদ মাকসুদ। এসময় চার কমিশনারও পদত্যাগ করেন। চার কমিশনার হলেন- মু: মোহসীন চৌধুরী, মো: আলী আকবর, ফারজানা লালারুখ ও মো: সাইফুদ্দিন।
এসকেএস