বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আ বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকা আজ ষষ্ঠ। অন্যদিকে, দূষণের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।
শুক্রবার সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থাটির সূচক থেকে জানা গেছে এ তথ্য।
বায়ুমান সূচক অনুযায়ী, দূষণমাত্রার তালিকায় জাকার্তার স্কোর হচ্ছে ১৭৫ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা। কিনসাসার বায়ুমান স্কোর ১৫৮ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
তৃতীয় অবস্থানে রয়েছে চীনের চেংডু এবং এর স্কোর ১৪৭ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। এ ছাড়া তালিকার ৪ নম্বরে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। যার বায়ুমান স্কোর ১৩৭। এরপরের অবস্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর।
যার বায়ুমান স্কোর ১৩১। অপরদিকে স্কোর ১১৫ নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।
এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।
এনজে