সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৯৪ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ১২৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭ টির, দর কমেছে ৩০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৮ কোটি ৯৬ লাখ টাকা।
এসকেএস