সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২ কোটি ৭২ লাখ ৭১ হাজার ৬৩৩ টি শেয়ার ১০৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫০ কোটি ২৬ লাখ টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯ কোটি ৫৭ লাখ টাকার, দ্বিতীয় স্থানে ডমিনেজের ৮ কোটি ৮৮ লাখ টাকার ও তৃতীয় স্থানে সোনারগাঁও টেক্সটাইলে ৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস