পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আবারও উৎপাদনে ফিরেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০২৪ সাল থেকে কোম্পানিটির কারখানায় পরপর তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে। সর্বশেষ ডাকাতিটি ঘটে ২০২৬ সালের ১০ই ফেব্রুয়ারি। ডাকাতরা বিপুল পরিমাণ মূল্যের মূল্যবান কেবল এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়, যার ফলে কারখানাটি অচল হয়ে পড়ে।
চতুর্থ দফা ডাকাতির ঘটনার পর, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ কর্তৃপক্ষ কারখানার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বৈদ্যুতিক সাবস্টেশন, জেনারেটর এবং অন্যান্য পাওয়ার ক্যাবল মেরামতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। বর্তমানে কারখানার উৎপাদন নির্বিঘ্নে চলছে।
এসকেএস