শনিবার, ১৮ জুলাই ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষকের বিরুদ্ধে মামলা করলেন লে. জে. (অব.) মাসুদ
প্রকাশিত - জুন ৭, ২০১৭ ১:৪৭ পিএম


সম্মানহানীর অভিযোগে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক আফসান চৌধুুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। রাজধানীর গুলশান থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি গত মঙ্গলবার দায়ের করা হয়।
গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, বনানীর দ্য রেইন ট্রি হোটেলে দুই ছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে আফসান চৌধুরী একটি পোস্ট দিয়েছিলেন। ওই পোস্টে উল্লেখ করা হয়, ‘আপন জুয়েলার্সের মালিকের ছেলে একজন ধর্ষক। বনানীর পিকাসো রেস্টুরেন্ট এর মালিকের ছেলেওে একজন ধর্ষক। অপর একজন ধর্ষকের পরিচয় কী আপনারা জানেন? ওই ধর্ষকের বাবার নাম লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। আপনারা কী জানেন?’
ওসি আরও বলেন, ‘প্রকৃত পক্ষে লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ছেলে কানাডায় বসবাস রত। তাই তার সম্মানহানী হয়েছে। এ রকম অভিযোগ এনে এই মামলাটি দায়ের করেছেন।’
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.