সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৪ টির, দর কমেছে ৫৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯১ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৩০ কোটি ২৮ লাখ টাকা।
এ সময় লেনদেন হওয়া ৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০ টির, দর কমেছে ২৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৭০ কোটি ১২ লাখ টাকা।
এসকেএস