সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৬৪ লাখ ৫১ হাজার ৯৩৭ টি শেয়ার ১০২ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬ কোটি ০৫ লাখ ৬৪ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি অ্যাপেক্স স্পিনিংয়ের ৫ কোটি ৪৮ লাখ ৬১ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৩৩ লাখ ৮২ হাজার টাকার ও তৃতীয় স্থানে ফাইন ফুডসের ২ কোটি ২৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস