শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে শ্যামপুর সুগার মিলস
প্রকাশিত - জুন ২৭, ২০২৬ ১০:৪০ এএম
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৩ দশমিক ৫৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২০৭.৪০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ২০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৯৬.০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ৬২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩০.৯০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–ন্যাশনাল ফিড মিলসের ১৩.২১ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ১২.৪৩ শতাংশ, শার্প ইন্ড্রাস্ট্রিজের ১১.৯৪ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ১১.৫৮ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১০.৫৮ শতাংশ, আজিজজ পাইপের ৯.৭৩ শতাংশ ও আরামিটের ৯.৭১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.