ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৪০ দশমিক ৩৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৮.৪০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৩৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১.১০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এসজেআইবিএল পার্পেচ্যুয়াল বন্ডের ইউনিট দর কমেছে ১৪ দশমিক ৫১ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৪৩০০.০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- উসমানিয়া গ্লাসের ১১.১৬ শতাংশ, এপোলো ইস্পাতের ১০.৮১ শতাংশ, বেক্সিমকো সুকুকেুর ৯.৩৩ শতাংশ, খান ব্রাদার্সের ৮.২১ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৮.১৬ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.১১ শতাংশ ও জিএসপি ফাইন্যান্সের ৮.১১ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস