সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৬১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩৫ লাখ ৬ হাজার ২৩৬ টি শেয়ার ১২৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৩ কোটি ৮৫ লাখ ৯৮ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৮ ১৩ কোটি ৭৩ লাখ ৮৬ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ডমিনেজ স্টীলের ৯ কোটি ০৩ লাখ ৬১ হাজার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে ফাইন ফুডসের ৮ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।