শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
লভ্যাংশ দেবে না বেস্ট হোল্ডিংস
প্রকাশিত - জুন ৩০, ২০২৬ ১০:০৫ এএম
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেস্ট হোল্ডিংস লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩০ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৫৬ পয়সায়।
আদালতের আদেশ পাওয়ার পর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, সময় এবং রেকর্ড ডেট ঘোষণা করা হবে। এছাড়া এজিএমের ভেন্যু পরবর্তী এজিএম নোটিশের মাধ্যমে জানানো হবে।
এসকেএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.