সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৭৪ কোটি ৮৬ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৯ লাখ ২২ হাজার টাকার।
৫৭ কোটি ৪৯ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-সামিট এলায়েন্স পোর্ট ,আই পি ডি সি ফাইন্যান্স, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস ,বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
এসকেএস