বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ দিন দিন বাড়ছে। এমন অবস্থায় বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।
আজ বুধবার বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
যার বায়ুমান স্কোর ১৭২। যা খুবই ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। যার বায়ুমান স্কোর ১৪১।
অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ৩৪ নম্বরে। যার বায়ুমান স্কোর ৬৮। যার বায়ুমান মাঝারি হিসেবে গণ্য করা হয়।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সে হিসেবে লাহোরের দূষণ স্কোর ১৭২ এর অর্থ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর। কিনশাসার দূষণ স্কোর ১৪১ এর অর্থ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।
ঢাকার স্কোর ৬৮ এর অর্থ এখানকার বাতাস আজও মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এনজে