সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৬৭ কোটি ০১ লাখ ০৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের লেনদেন হয়েছে ৬০ কোটি ৪৬ লাখ ৭৭ হাজার টাকার।
৩৮ কোটি ৪৭ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, আইটি কনসালটেন্টস লিমিটেড , স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।
এসকেএস